ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু আর নেই। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকালে এ অভিনেত্রী মারা গেছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। হুমায়রা হিমু মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। ২০০৬ সালে টেলিভিশন নাটক ‘ছায়াবীথি’-তে প্রথম অভিনয় করেন তিনি। তারপর ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’, ‘গুলশান এভিনিউ’সহ অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন এ অভিনেত্রী।