বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ। সম্প্রতি দেশের ১৪-১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের আর্থিক চাহিদার সমাধান দিতে নিয়ে এসেছে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। ৫০ জনেরও বেশি ইনফ্লুয়েন্সার স্টুডেন্ট ইউনিফর্মে পপড দেশসেরা সেলিব্রেটি আফরান নিশোর সঙ্গে ক্যাম্পেইনের বিজ্ঞাপনটি নতুন রূপে উপস্থাপন করেছে, ফলে বাংলাদেশের ডিজিটাল জগতে প্রথমবারের মতো ৫০টির বেশি ভিডিও কনটেন্ট নিয়ে কোনো ক্যাম্পেইন লঞ্চ হয়েছে।
আজকের ডিজিটাল জগতে ইনফ্লুয়েন্সারদের শক্তিকে স্বীকৃতি জানিয়ে দেশের ৫০ জনেরও বেশি কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে বিকাশ দেশের তরুণ প্রজন্মের সঙ্গে যুক্ত হওয়ার এক অভিনব ক্যাম্পেইন তৈরি করে। এ ক্যাম্পেইনের মাধ্যমে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য যা যা প্রয়োজন তা সম্পর্কে তরুণরা জানতে পারছে এবং অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে তার জন্য যেসব স্পেশাল অফার রয়েছে, সে সম্পর্কে খুব সহজেই অবহিত হচ্ছে।










