ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের এবারের সিনেমায় যুক্ত হচ্ছেন বিটিএস তারকা জিমিন। সিনেমার জন্য একটি গানে কণ্ঠ দেবেন তিনি। সম্প্রতি বিটিএসের সংশ্লিষ্ট বিগ হিটের টুইটার হ্যান্ডল থেকে তথ্যটি জানানো হয়েছে। গানে জিমিনের সঙ্গী হবেন কোডাক ব্ল্যাক, এনএলই চোপ্পা, জেভিকেই ও মিউনি লং। ফাস্ট টেন মুক্তি পাবে ১৯ মে। ভিন ডিজেল, জেসন মমোয়া, ব্রি লারসন অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন লুইস লেটেরিয়ার।