বর্তমান সময়ে ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা নোরা ফাতেহি। যদিও তিনি নৃত্যশিল্পী হিসেবেই বলিউড অঙ্গনে পা রেখেছিলেন। তবে এখন নোরা ফাতেহি চলচ্চিত্রে অভিনয় ও নাচের রিয়ালিটি শোয় বিচারকের দায়িত্বও পালন করেন। এছাড়া তার নিজস্ব মিউজিক ভিডিও তৈরির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রাণবন্ত এক ব্যক্তিত্বও গড়ে তুলেছেন। চলতি বছরই এ অভিনেত্রীকে দেখা যাবে কুণাল খেমু পরিচালিত ‘মাদগাঁও এক্সপ্রেস’ সিনেমায়। বলিউডের এতগুলো দিকে যুক্ত হওয়ার জন্য তিনি কীভাবে নিজেকে তৈরি করেছেন, সে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন ভারতীয় বিনোদন গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে। 

নোহা জানিয়েছেন কীভাবে বলিউড ইন্ডাস্ট্রি শিল্পীদের একই ধারার চরিত্রে কাস্ট করতে পারে, কিন্তু এ নিয়ে তিনি কাউকে দোষ দেননি। বরং সেজন্যই নিজেকে তিনি একাধিক প্রকল্পে যুক্ত করে কাজ চালিয়ে যাচ্ছেন। যেন তার ওপর এ ধরনের চাপ আসতে না পারে। 

তিনি আরো যুক্ত করেছেন, কীভাবে তিনি তার অভিনেতা বন্ধুদের বিষণ্নতার মধ্য দিয়ে যেতে দেখেছেন। যদি তাদের সিনেমাগুলো বক্স অফিসে ভালো আয় করতে না পারে বা যদি তারা নিয়মিত কাজ না পায় এ বিষয়গুলো নিয়ে। 

নোরাকে একজন নৃত্যশিল্পী হওয়ার কারণে বলিউড ইন্ডাস্ট্রি গুরুত্ব সহকারে গ্রহণ করেছে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘একই ধারার চরিত্রের অভিনেত্রী না হওয়ার জন্য এবং ইন্ডাস্ট্রিতে কাজ খুঁজে পেতে প্রতিটি শিল্পীরই নিজেকে নিয়ে নিরীক্ষা করতে হয় এবং আমাকেও করতে হয়েছে।’ 

নোরা মনে করেন, বিষয়টি নিয়ে কাউকে দোষ দেয়া যাবে না। কারণ সবাই ব্যস্ত নিজেদের কাজ এগিয়ে নিতে এবং সবাই চায় বড় তারকাদের সঙ্গে মিলে কাজ করতে। তাই তিনি মনে করেন, নিজেকে মানুষের কাছে প্রমাণ করা তার কাজ। নোরা নিজেকে বহুমুখী বলেই মনে করেন। তিনি ভাবেন, কোনো অভিনেতাই সব দিক থেকে উপযুক্ত নয়। তাই প্রয়োজন নিজ থেকেই নিরীক্ষা করা। 

চলচ্চিত্রে অভিনয় ও একই সঙ্গে অনেকগুলো কাজ নিয়ে নোরা বলেন, ‘আমি নিজেকে একজন শিল্পী মনে করি। কারণ আমি অনেক কিছু নিয়ে কাজ করি। আমি নাচ করি, গান করি, প্রযোজনা করি, অনুষ্ঠানে বিচারকের দায়িত্বে থাকি—আমি একজন বহু পরিচিত মুখ এবং এটি আমার ব্যক্তিত্ব।’ 

তাই নোরা মনে করেন, তাকে মানুষের কাছে আরো পরিচিতি পেতে হলে অবশ্যই একই ধারার চরিত্র থেকে বেরিয়ে আসতে হবে এবং নিজেকে বিষণ্নতা, অন্ধকার ও নেতিবাচক সবকিছু থেকে আড়ালে রাখতে হলে কাজের মধ্যে থাকতে হবে। 

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস