দুই সপ্তাহ আগে বার্ধক্যজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয় পামেলা চোপড়াকে। ৮৫ বছর বয়সে গতকাল মারা গেছেন তিনি। যশরাজ ফিল্মসের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে খবরটি নিশ্চিত করা হয়। যশ চোপড়ার স্ত্রী হিসেবে পরিচিত হলেও তিনি ছিলেন সংগীতশিল্পী ও প্রযোজক। জাভেদ আখতার টুইটে লিখেছেন, ‘যশ চোপড়ার সঙ্গে কাছ থেকে কাজ করার অভিজ্ঞতা যাদের আছে তারা জানেন, যশ চোপড়ার চিত্রনাট্য ও সংগীতে তার অবদান ছিল।’
পামেলা চোপড়া মারা গেছেন
দুই সপ্তাহ আগে বার্ধক্যজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয় পামেলা চোপড়াকে।










