অভিনেত্রী জোয়ি সালডানা। গত কয়েক বছরে তিনি হলিউডের বড় বড় তারকার সঙ্গে কাজ করেছেন। এর মধ্যে আছেন জেমস ক্যামেরন ও জেজে আব্রাম। এছাড়া তিনি মার্ভেল ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করেছেন গামোরা চরিত্রে। কিন্তু সালডানা জানাচ্ছেন, হলিউডের প্রতি তার ভরসা ফিরিয়েছিলেন স্টিভেন স্পিলবার্গ।

২০০৪ সালে সালডানা অভিনয় করেছিলেন স্টিভেন স্পিলবার্গের কমেডি ‘ড্রামা দ্য টার্মিনাল’-এ। চলচ্চিত্রটিতে আরো অভিনয় করেন টম হ্যাংকস ও ক্যাথরিন জেটা-জোনস। এটি নির্মাণ হয়েছিল সালডানার অন্যতম বড় ব্রেক ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’। কিন্তু এ সিনেমার সেটে তার অভিজ্ঞতা ভালো ছিল না। সম্প্রতি তিনি লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে স্ক্রিনটকে এ কথা জানান।

সালডানা বলেন, ‘আমি যাদের সঙ্গে কাজ করেছি, তারা সবাই অসাধারণ ছিলেন। কিন্তু স্টুডিওতে নির্মাতা ও প্রযোজকদের ক্ষেত্রে সবসময় তা পাইনি। সব বিষয় বা পরিস্থিতি তারা বিবেচনায় নিতেন না। অনেক ক্ষেত্রেই বিষয়গুলো কঠোর হয়ে যেত।’

২০২২ সালের একটি অভিজ্ঞতা নিয়ে এন্টারটেইনমেন্ট উইকলিকে সালডানা বলেন, ‘সবকিছু নিয়ে আমার অভিজ্ঞতা মোটের ওপর ভালো ছিল না। আমার মনে হচ্ছিল, খাদের মধ্যে পড়ে আছি। একবারও মনে হয়নি ভালো আছি বা ভালো কিছু হতে পারে।’

এর পরই তিনি বলেন টার্মিনালে অভিনয়ের সময় স্পিলবার্গের কল্যাণে অনেক কিছু বদলে গেছে। তিনি বলেন, ‘এরপর আমি স্পিলবার্গের সঙ্গে কাজ করি। তিনিই আমার ভরসা ফিরিয়ে আনেন হলিউডের প্রতি। তিনি আমাকে বুঝতে সাহায্য করেছিলেন আমি কে, কোথায় আছি এবং কোথায় থাকা উচিত।’

এরপর সালডানার ক্যারিয়ার ভালোই গেছে। তিনি অভিনয় করেছেন দারুণ সব সিনেমায়, দারুণ সব চরিত্রে।

সূত্র: ভ্যারাইটি