ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠী। এ কথা দর্শকদের অনেকেই জানেন, তবে নতুন খবর সিনেমার জন্য পঙ্কজের লুক প্রকাশ করলেন তিনি নিজেই। ম্যায় অটল হু নামে এ সিনেমায় পঙ্কজ তার লুক প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে। একাধিক ছবিতে তাকে ধুতি-কোর্তায় দেখা যায়। পঙ্কজের চিরচেনা হাসি দেখা গেছে একটি ছবিতে। আর ছবিগুলো দেখে বোঝা যায় তিনি চরিত্রটি বা এর লুকে নিজেকে উপভোগ করছেন।
লুক প্রকাশ করে পঙ্কজ লিখেছেন, ‘আমি জানি, অটল জির চরিত্রে নিজেকে তৈরি করার জন্য আমাকে আমার নিজের চরিত্রের ওপর কাজ করতে হবে। আমি নিজেকে ভরসা করি, চরিত্রটির প্রতি ন্যায়বিচার করা আমার পক্ষে সম্ভব।’ পঙ্কজ ত্রিপাঠি জানেন, এমন একটি চরিত্র সিনেমায় রূপ দেয়া সহজ হবে না। কিন্তু তিনি নৈতিক দিক থেকে সৎ থেকে কাজটি করতে চান। সে কথাই প্রকাশ করেছেন নিজের পোস্টে। এছাড়া সিনেমাটিতে অভিনয় করতে পারার কারণে নিজের আবেগও প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘তার চরিত্রে অভিনয় করার দুর্লভ সুযোগ পেয়েছি। এ কারণে আমি কৃতজ্ঞ।’
ম্যায় অটল হু নামে অটল বিহারী বাজপেয়ির জীবনীভিত্তিক সিনেমাটি ভানুশালি স্টুডিও ও লেজেন্ড স্টুডিও প্রযোজনা করছে।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস









