বিয়ে করেছেন ছোট পর্দায় পরিচিত মুখ অভিনেত্রী সালহা খানম নাদিয়া। শুক্রবার পারিবারিকভাবেই বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে। নাদিয়ার বরের নাম সালমান আরাফাত। উভয়ই তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি শেয়ার করে নিজেদের অনুভূতি ব্যক্ত করেছেন। বেশ কয়েকটি ছবি শেয়ার করার পর পরই ভক্তদের ভালোবাসায় ভাসছেন নতুন এ দম্পতি।