শ্রীদেবী চাননি মেয়ে জাহ্নবীও তার মতো সিনে দুনিয়ায় পা রাখুক। মেয়েকে ডাক্তার বানাতে চেয়েছিলেন তিনি। তবে বড় হয়ে ওঠার সব স্মৃতিতেই যেহেতু সিনে দুনিয়ার মানুষরা যুক্ত, তাই আর কিছু না হয়ে মায়ের পথেই হেঁটেছেন জাহ্নবী। ২০১৮ সালে মায়ের মৃত্যুর কয়েক মাস পরই ‘ধাড়াক’ সিনেমার মধ্য দিয়ে অভিষেক ঘটে তার। পরবর্তী সময়ে বোন খুশি কাপুরও চলচ্চিত্র জগতে নাম লিখিয়েছেন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস