বিখ্যাত অসমিয়া সংগীতকার রমেন বড়ুয়া। তিনি দুদিন ধরে নিখোঁজ। তার বাড়ি থেকে এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। তার পরিবার সূত্রে জানানো হয়, সংগীতকার দুদিন আগে মন্দিরে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।