ফোক শিল্পী ইসরাত জাহান জুঁই। একের পর এক নতুন নতুন ফোক গান প্রকাশ করে যাচ্ছেন তিনি। তাও আবার নিজের চ্যানেলে। তবে মাঝে মাঝে নিজের চ্যানেলের বাইরেও পেশাগত কারণে গান করে থাকেন। ‘পিরিতের ঘর’ ঠিক তেমনি একটি গান। নতুন একটি ইউটিউব চ্যানেলে গানটি গতকাল প্রকাশ পেয়েছে। এটি লিখেছেন তানভীর আহমেদ। সুর সংগীত করেছেন আকাশ মাহমুদ। এতে জুঁইয়ের সহশিল্পী হিসেবেও আছেন আকাশ। জুঁইয়ের এ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে আছেন সাজ্জাদ চৌধুরী ও সুমনা আফরিন। গানটি প্রসঙ্গে জুঁই বলেন, ‘পিরিতের ঘর নামটি শুনলেই বোঝা যায় গানটির কথা কেমন হতে পারে। মূলত কথাগুলো বেশি ভালো লেগেছে বিধায় গানটি করেছি। সুরটা এক কথায় মনকাড়া। ভিডিওটাও ভীষণ যত্ন নিয়ে করা। সব মিলিয়ে পিরিতের ঘর গানটি সময়োপযোগী একটি চমৎকার গান। যে কারণে এটি নিয়ে আমি খুব আশাবাদী। আশা করছি এ গান সবারই, বিশেষত যারা ফোক গানপ্রেমী, তাদের কাছে ভালো লাগবে। যেহেতু গানটা আমারই মনে ধরেছে। আমার বিশ্বাস সবারই মনে ধরবে। বাকিটা আসলে সময়ের ব্যাপার। ধন্যবাদ আকাশ মাহমুদকে, এত চমৎকার একটি গান করার জন্য। তার জন্য শুভ কামনা রইল।’
‘পিরিতের ঘর’ নিয়ে আশাবাদী জুঁই
ফোক শিল্পী ইসরাত জাহান জুঁই। একের পর এক নতুন নতুন ফোক গান প্রকাশ করে যাচ্ছেন তিনি। তাও আবার নিজের চ্যানেলে।










