লোকেশ কনগরাজ পরিচালিত লিও ঢুকল ৫০০ কোটির ক্লাবে। সিনেমাটি ১০ দিনে এ মাইলফলক পার করেছে। শনিবার সিনেমাটির দশম দিন ছিল আর এদিন আয় করেছে ১৪ কোটি রুপি। ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়াল প্রায় ২৮৫ কোটি রুপি। বাকি ২১৫ কোটি রুপি আয় করেছে ভারতের বাইরে থেকে। শনিবার তামিল, তেলেগু ও হিন্দিতে যথাক্রমে ৪৬, ৩৮ ও ১৫ শতাংশ দর্শক পেয়েছে লিও।