মহেশ বাবু ফিরেছেন নিজের মতো করে। ১২ জানুয়ারি মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা গুন্টুর কারাম। আর মুক্তির পর চারদিনেই সিনেমাটি তুলে নিয়েছে ১৫০ কোটি রুপির বেশি। ভারতের সিনেমা ও বক্স অফিস বিশ্লেষক সাচনিক এ তথ্য দিয়েছে। এদিকে সিনেমাটি মুক্তির পর প্রথম দিন আয় করেছিল ৪১ কোটি রুপি। মুক্তির দ্বিতীয় দিন আয় করে ১৩ কোটি ৫০ লাখ রুপি। তবে এ আয় হয়েছে ভারত থেকে। ভারতের বাইরে থেকে সিনেমাটি আয় করেছে বাকি অর্থ। সব মিলিয়ে সিনেমার আয় হয়েছে ১৫০ কোটি রুপির মতো।
মহেশ বাবুর ক্যারিয়ার গ্রাফ কিছুটা নিম্নগামী। একটা সময় ‘গ্রামের উন্নয়ন’ নিয়ে বহু সিনেমা করেছেন তিনি। এ ধারা থেকে বের হতেই যেন পারছেন না। অ্যাকশন সিনেমার সময় সামাজিক সংস্কারের এ ধারার সিনেমা দর্শক দেখতে যাচ্ছেন না। সেখান থেকে নতুন সিনেমাটি মহেশ বাবুর ক্যারিয়ারে একটি নতুন মোড় হতে যাবে। কেননা এ রকম আয় এ সময়ে মহেশ বাবুর ক্যারিয়ারে ইতিবাচকই কেবল নয় বরং প্রয়োজন।
সাচনিক জানাচ্ছে, ত্রিবিক্রম শ্রীনিবাসের এ সিনেমা তেলেগু সংস্করণে ৪৬ শতাংশ দর্শক পাচ্ছে। অর্থাৎ সিনেমা হল ও মাল্টিপ্লেক্সের মোট দর্শক ধারণক্ষমতার ৪৬ শতাংশ আসন পূর্ণ করছে গুন্টুর কারাম। এর মধ্যে সন্ধ্যায় শোয় দর্শক হচ্ছে সবেচয়ে বেশি। প্রায় ৫৯ শতাংশ। সকালের শো দর্শক পাচ্ছে না। এর মধ্যে তিনদিনে সিনেমাটি ১৪৩ কোটি রুপি আয় করে ষষ্ঠ দিন শেষে পার করেছে ১৫০ কোটির ঘর। দক্ষিণে এ মুহূর্তে বক্স অফিসে দৌরাত্ম্য করার মতো সিনেমা আর কোনোটি নেই। সেখান থেকে ধারণা করা হচ্ছে, ত্রিবিক্রমের এ সিনেমা আরো বেশি আয় করবে এবং সহজেই পার করে যাবে ৩০০ কোটি রুপির ঘর।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










