টিজার, ট্রেজার ও দুটি গান প্রকাশ হয়েছে সবে।
এতেই আলোচনা-সমালোচনায় আছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ও শাহরুখ খান অভিনীত ‘পাঠান’।
কিং খানের কামব্যাক সিনেমা হিসেবে এতে চমকের
কমতি নেই। বাজেটও আকাশছোঁয়া। অবশ্য বেশির ভাগ অর্থই খরচ হয়েছে কলাকুশলীদের পারিশ্রমিক
বাবদ।
ভারতীয় গণমাধ্যম জানায়, ২৫০ কোটি রুপি বাজেটের
‘পাঠান’ সিনেমায় শাহরুখের পারিশ্রমিক ১০০ কোটি রুপি। সে তুলনায় পরিচালক সিদ্ধার্থ পাচ্ছেন
নিতান্ত অল্প টাকা, যা আবার নায়িকা দীপিকা পাড়ুকোনের পারিশ্রমিকেরও কম।
এ মুহূর্তে বলিউডের শীর্ষ আয়ের অভিনেত্রীদের
অন্যতম দীপিকা। এ ছবির জন্য তিনি নিয়েছে ১৫ কোটি রুপি। ভিলেন চরিত্রের জন আব্রাহামের
উপার্জন অবশ্য আরো বেশি, ২০ কোটি রুপি। আর পরিচালক সিদ্ধার্থ আনন্দ নিয়েছেন ৬ কোটি
রুপি।
আশুতোষ রানা ও ডিম্পল কাপাডিয়া আছেন পার্শ্ব
চরিত্রে। তবে তাদের পারিশ্রমিকের অঙ্ক জানা যায়নি। অন্যদিকে ক্যামিও চরিত্রে থাকা টাইগার
চরিত্রের সালমান খান কোনো পারিশ্রমিক নেননি।
২০১৮ সালের ‘জিরো’ সিনেমার ব্যর্থতার পর মূল
চরিত্রে বড়পর্দায় দেখা যায়নি শাহরুখ খানকে। ২০২৩ সালে নিয়মিত বিরতিতে তার তিনটি ছবি
মুক্তি পাবে। এর প্রথমটি ‘পাঠান’ পর্দায় আসবে আগামী ২৫ জানুয়ারি।









