ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মাননা ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’ ঘোষণা করা হয়েছে। চলচ্চিত্রের উন্নতিতে অবদান রাখায় জাতীয়ভাবে প্রতি বছর এ সমাননা প্রদান করে ভারত সরকার।

রোববার ৬৮তম দাদাসাহেব ফালকে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। মোট ২৮টি শাখায় এ পুরস্কার দেয়া হয়। প্রত্যেক বিজয়ী পাবেন ১০ লাখ ভারতীয় রুপি, একটি স্বর্ণকমল পদক ও একটি করে শাল।

এ বছর চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান রাখায় বিজয়ী হন- আশা পারেখ, সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম- অ্যানাদার রাউন্ড, সেরা পরিচালক- কেন ঘোষ (স্টেট অব সিজ : টেম্পল অ্যাটাক), সেরা সিনেমাটোগ্রাফার- জয়কৃষ্ম গুম্মাদি (হাসিনা দিলরুবা)। পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা-অভিনেত্রী : সতীশ কৌশিক (কাগজ) ও লারা দত্ত, (বেল বটম)।

নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতা- আয়ুশ শর্মা (অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ), জনগণের পছন্দে সেরা অভিনেতা-অভিনেত্রী : অভিমন্যু দাসানি ও রাধিকা মদন।

সেরা সমালোচিত চলচ্চিত্র- সর্দার উধম, সেরা সমালোচিত অভিনেতা-অভিনেত্রী সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি (শেরশাহ)

সেরা ছবি- শেরশাহ, সেরা আভিনেতা-আভিনেত্রী- রণবীর সিং (৮৩) ও কৃতি শ্যানন (মিমি), সেরা ডেবিউ- আহান শেঠি (তাড়াপ)। বছরের সেরা সিনেমা- পুষ্পা: দ্য রাইজ, সেরা ওয়েব সিরিজ- ক্যান্ডি।

ওয়েব সিরিজে সেরা অভিনেতা-অভিনেত্রী : মনোজ বাজপেয়ী (দ্য ফ্যামিলি ম্যান ২) ও রবিনা ট্যান্ডন (আরণ্যক)।

সেরা প্লেব্যাক গায়ক-গায়িকা : বিশাল মিশ্রা ও কণিকা কাপুর। সেরা শর্ট ফিল্ম- পাউলি। বছরের সেরা টেলিভিশন সিরিজ- অনুপমা, টেলিভিশন সিরিজের সেরা অভিনেতা-অভিনেত্রী : শাহির শেখ (কুছ রং পেয়ার কে আইসে ভি)ও শ্রদ্ধা আর্য (কুণ্ডলি ভাগ্য)। টেলিভিশন সিরিজের সবচেয়ে প্রতিশ্রুতিশীল অভিনেতা-অভিনেত্র : ধীরাজ কাপুর ও রূপালী গঙ্গোপাধ্যায়।