বৃহস্পতিবার মুক্তি পেয়েছে থালাপতি বিজয় অভিনীত ‘গোট—গ্রেটেস্ট অব অল টাইম’। সিনেমাটি প্রথম দিনেই বক্স অফিসে আয় করেছে ৪৩ কোটি রুপি। চেন্নাইয়ে সিনেমাটির ১ হাজার ৩টি শো হয়েছে এবং এতে দর্শকের উপস্থিতি ছিল প্রায় ৯৯ শতাংশ। এছাড়া তামিলনাড়ুতে মোট উপস্থিতি ছিল ৭৬ শতাংশের বেশি। এ থেকে অনুমান করা হচ্ছে সিনেমাটি তিনদিনে ১০০ কোটি রুপি আয় করবে।