পঙ্কজ ত্রিপাঠীকে বলিউড চেনে ‘সাদামাটা মানুষ’ হিসেবে। অভিনয় দিয়েই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। স্টাইল আইকন হতে চাননি। তার একটা আলাদা স্টাইলই আছে। তবে এবার এক ভিন্ন লুকে দেখা গেল পঙ্কজ ত্রিপাঠীকে।

পঙ্কজ তার ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন। এতে তাকে গাঢ় সবুজ মখমলের শেরোয়ানি স্টাইল জ্যাকেটে দেখা গেল। এই জ্যাকেটের ওপরে ছিল সোনালী এমব্রয়ডারি। তার নিচে পরেছিলেন সোনালী নকশা করা কালো শার্ট। মাথায় দেব আনন্দের মতো টুপি (ফ্ল্যাট ক্যাপ)।

কিন্তু এরচেয়েও যেটি নজর কেড়েছে তা হলো পঙ্কজের ধুতি-স্টাইলের পাজামা। লাল এই পাজামার ওপরেও আছে নানা রকম ফ্লোরাল নকশা। পায়ে সোনালী লোফার।