অনেক গুঞ্জন চলছিল। অবশেষে তা শেষ হলো। আনুষ্ঠানিকভাবে সম্পর্কের ঘোষণা দিলেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। তারা বাগদান সেরেছেন। চৈতন্যর বাবা নাগার্জুন নিজে তার এক্স হ্যান্ডেলে এ ঘোষণা দেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৯টা ৪২ মিনিটে চৈতন্যর সঙ্গে শোভিতার বাগদান হয়েছে। তিনি এ নতুন জুটিকে শুভকামনা জানানোর পাশাপাশি আশীর্বাদ করেছেন। ছবিও পোস্ট করেছেন নাগার্জুন।