ছোট পর্দার নিয়মিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বছরজুড়ে বিভিন্ন উৎসব কিংবা বিশেষ দিনকে কেন্দ্র করে নাটক নিয়ে ব্যস্ত থাকেন তিনি। সম্প্রতি ওয়েব দুনিয়ায় সংযুক্ত হয়েও পাচ্ছেন দর্শকের ভালোবাসা। বিনোদন অঙ্গনে গুঞ্জন চলছে তাকে নিয়ে। অন্যদিকে এবারের ঈদে নতুন কোনো কাজে দেখা যাবে না এ অভিনেত্রীকে। তাই সিনেমায় অভিনয় বিষয়টি নিয়ে ফের আলোচিত এ অভিনেত্রী। বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সত্যি বলতে কী এরই মধ্যে যে কাজগুলো করেছি, তা কোনোটাই আসলে ঈদকে ঘিরে নয়। ঠিকঠাকভাবে কাজগুলো শেষ হচ্ছে। যখন ভালোভাবে শেষ হবে, তখনই তা প্রকাশ পাবে। অনেকেই মনে করছেন, আমি হয়তো সিনেমায় অভিনয় করছি, তাই নতুন কাজ আসছে না। এ বিষয়কে একেবারে এড়িয়ে যে যাব, এমনও নয়। সিনেমায় অভিনয় করব। কথা চলছে। সবকিছুই এগিয়ে চলছে দ্রুত। আশা করছি. শিগগিরই দর্শককে একটি সুসংবাদ দিতে পারব। একদম পারফেক্ট সময়েই আমি সিনেমার খবরটি দিতে চাই। কারণ আমার যারা ভক্ত দর্শক, তারাও দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাই আমিও যথাসময়ে খবরটি দিতে চাই। এ সময় লুকিয়ে কোনো কিছু করার সুযোগ নেই। তাই যা-ই করব, দর্শককে বা মিডিয়াকে জানানোর মতো বিষয় হলে অবশ্যই তা জানাব।’ আজ মেহজাবীনের জন্মদিন। দিনটি ঘিরে অভিনেত্রীর পরিকল্পনা জানতে চাইলে তিনি জানান, জন্মদিন উপলক্ষে কোনো আলাদা পরিকল্পনা নেই তার। এ দিন বাসায়ই সময় কাটাবেন তিনি। এমনকি জন্মদিনকে ঘিরে প্রিয়জনরা কোনো পরিকল্পনা করেছেন কি না, এখনো সেটি জানেন না তিনি।
বড় পর্দায় অভিনয় নিয়ে অপেক্ষায় মেহজাবীন
ছোট পর্দার নিয়মিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বছরজুড়ে বিভিন্ন উৎসব কিংবা বিশেষ দিনকে কেন্দ্র করে নাটক নিয়ে ব্যস্ত থাকেন তিনি।










