ভারতীয় অভিনেতা মনোজ কুমার মারা গেছেন। আজ শুক্রবার (৪ এপ্রিল) সকালে মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে আজ মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে মারা যান মনোজ কুমার।
দেশপ্রেমমূলক চলচ্চিত্রের জন্য পরিচিত ছিলেন মনোজ কুমার। বলিউডে তিনি ১৯৬০ এবং ১৯৭০-এর দশকে জনপ্রিয়তার শিখরে পৌঁছান।
১৯৩৭ সালে পাঞ্জাবে জন্মগ্রহণ করেন মনোজ কুমার। তার প্রকৃত নাম ছিল হরিকৃষণ গোস্বামী। তিনি ‘শহীদ’, ‘রোটি কাপড়া ঔর মাকান’ এবং ‘ক্রান্তি’সহ একাধিক সিনেমা দিয়ে নাম করেন। একটা সময় মনোজ কুমারের সিনেমার জন্য লাইন লাগত হলে।
সূত্র: বিবিসি










