বিশ্বরঙ সবসময়ই উৎসব-পার্বণ উদযাপনে এদেশের ইতিহাস ঐতিহ্যকে বিশ্বব্যাপী তুলে ধরতে অগ্রপথিক। সুদীর্ঘ ২৯ বছর ধরে তারা এটি করে আসছে। সে ধারাবাহিকতায় আজ বিশ্বরঙের সব শোরুম ও বিশ্বরঙ অনলাইনে শুরু হচ্ছে তাঁতের শাড়ির প্রদর্শনী ‘তাঁতের মায়া’। এ প্রদর্শনীতে থাকছে ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ির হরেক রকম ডিজাইনের আয়োজন। বিশ্বরঙের শুভানুধ্যায়ীদের জন্য প্রদর্শনীতে কেনাকাটায় থাকছে ৩০ শতাংশ মূল্যছাড়।

তাঁতের শাড়ির প্রদর্শনীর সঙ্গে থাকছে বিশ্বরঙের নিয়মিত আয়োজন শাড়ি, থ্রিপিছ, সিঙ্গেল কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, গহনা, ব্যাগ, গৃহসজ্জা সামগ্রীসহ আমাদের যাপিত জীবনের প্রয়োজনীয় আরো অনেক কিছু।

তাঁত শিল্পের উদ্ভব ঠিক কবে থেকে এসেছে তার খোঁজ এখনো আলো-আঁধারের মধ্যেই রয়ে গেছে। ইতিহাস ঘেঁটে জানা যায়, আদি বসাক সম্প্রদায়ের তাঁতিরাই হলেন আদি তাঁতি। তাঁতের ইতিহাস বাংলাদেশের শিল্প জগতে সবচেয়ে গৌরবোজ্জ্বল ইতিহাসের একটা। প্রাচীনকাল থেকে বাংলাদেশ যে কারণে পৃথিবীতে বিখ্যাত সেটা হলো তাঁত শিল্প। 

টাঙ্গাইল শাড়ির তাঁতিরা মূলত ঐতিহ্যবাহী মসলিন তাঁতশিল্পীদের বংশধর। তাদের আদি নিবাস ছিল ঢাকা জেলার ধামরাই ও চৌহাট্টায়। তারা দেলদুয়ার, সন্তোষ ও ঘ্রিন্দা এলাকার জমিদারদের আমন্ত্রণে টাঙ্গাইল যান এবং পরবর্তী সময়ে সেখানে বসবাস শুরু করে। টাঙ্গাইলের ২০০ বছরের ঐতিহ্য টাঙ্গাইল শাড়ির জিআই বাংলাদেশ পাওয়ায় বিশ্বরঙ পরিবার আনন্দিত ও গর্বিত।