গুচি তাদের নতুন পণ্য নিয়ে এসেছে। প্রাণী হত্যা না করা ও নৃশংসতামুক্ত পণ্য আন্দোলনের সঙ্গে এটি যুক্ত। তারা ১৯৫৫ সালের হর্সবিট ব্যাগ নতুন করে আনছে। তবে এতে ব্যবহার হচ্ছে দিমেত্রা নামের কৃত্রিম চামড়া। নতুন এ ক্যাম্পেইনে যুক্ত হয়েছেন বিলি আইলিশ। এরই মধ্যে ব্যাগসহ বিলির একটি ছবি প্রকাশ করেছে গুচি। জানানো হয়েছে, দিমেত্রায় তৈরি ব্যাগটির দাম পড়বে ৩ হাজার ৫০০ ডলার।