রোববার রাতে পুনেতে শো করছিলেন এআর রহমান। পুনে পুলিশের অনুমোদিত সময় রাত ১০টার পর আরো ১০ মিনিট কেটে গেলে পুলিশ এসে রহমানকে স্টেজ ছাড়তে বলেন। এ সময় ব্যাকড্রপে বাজছিল রকস্টারের ‘সাড্ডা হক’ গানটি। রহমান তার টুইটারে এ ঘটনার ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘কাল কি আমরা কনসার্টে একটা ‘‘রকস্টার মোমেন্ট’’ পেলাম?’ বুদ্ধিদীপ্ত এ উত্তরের পাশাপাশি ভিডিওর ক্যাপশনে তিনি দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন।
পুনে কনসার্টে এআর রহমানের ‘রকস্টার মোমেন্ট’
রোববার রাতে পুনেতে শো করছিলেন এআর রহমান। পুনে পুলিশের অনুমোদিত সময় রাত ১০টার পর আরো ১০ মিনিট কেটে গেলে পুলিশ এসে রহমানকে স্টেজ ছাড়তে বলেন।










