জিনাত আমান সর্বশেষ অভিনয় করেছিলেন আশুতোষ গোয়াড়িকর পরিচালিত ‘পানিপাত’ সিনেমায়। এরপর তাকে পর্দায় দেখা যায়নি। তবে গতকাল নিশ্চিত হলো জিনাতকে আবার দেখা যাবে বড় পর্দায়। সিনেমাটির নাম বান টিকি এবং এটি পরিচালনা করবেন ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা। জিনাতের সঙ্গে সিনেমায় থাকছেন আরেক কিংবদন্তি শাবানা আজমী। তাদের সঙ্গে অভিনয় করবেন অভয় দেওল। মনীশ তার ইনস্টাগ্রামে এ তিন শিল্পীর একটি ছবি পোস্ট করে খবরটি জানিয়েছেন।
অভিনয়ে ফিরছেন জিনাত আমান
জিনাত আমান সর্বশেষ অভিনয় করেছিলেন আশুতোষ গোয়াড়িকর পরিচালিত ‘পানিপাত’ সিনেমায়।










