কিছুদিন পরই প্রিমিয়ার হচ্ছে দ্য বয়েজের চতুর্থ সিজন। এর আগেই জানানো হলো সিরিজটির ভবিষ্যৎ নিয়ে। এ সিরিজের পরিচালক এরিক ক্রিপকে জানালেন পঞ্চম সিজনের পর শেষ করে দেয়া হবে সিরিজটি। গল্প আর বাড়াতে চান না এর নির্মাতারা। উল্লেখ্য, ২০১৯ সালে শুরু হয়েছিল দ্য বয়েজ। আর-রেটেড সিরিজটি বিশ্বব্যাপী তরুণদের মধ্যে দারুণ জনপ্রিয়।