অ্যাকশনে নতুন ধারা এনেছিল যশরাজ ফিল্মস। ধুম থ্রি কিছুটা সমালোচিত হলেও ধুম ও ধুম টু দর্শকের কাছে এখনো প্রিয়।
বলিউড জন আব্রাহামকে নতুন করে চিনেছিল ধুম থেকে। ধুম থ্রির পর ধুম নিয়ে কোনো ধুমধাম হয়নি। তবে শোনা যাচ্ছে, আবার ধুম নিয়ে ভাবছে যশরাজ।
পাঠানে জিম চরিত্রে জনের অভিনয় পছন্দ করেছে দর্শক। তাকে নিয়েই ধুম ফ্র্যাঞ্চাইজি শুরু হতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে বলিউড হাঙ্গামা।










