নাটক, ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজে সাফল্যের পর এখন বড় পর্দার নায়িকা হিসেবে খ্যাতি অর্জন করছেন তাসনিয়া ফারিণ। সর্বশেষ গত ঈদে মুক্তিপ্রাপ্ত ইনসাফ সিনেমায় নায়িকা হিসেবে তার পারফরম্যান্স দর্শকের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। শুধু বাংলাদেশের সিনেমাতেই নয়, ওপার বাংলার সিনেমাতেও অভিষেক হয়েছে এই মিষ্টি হাসির অভিনেত্রীর, যা তার বহুমুখী প্রতিভার প্রমাণ।
ফারিণকে সাধারণত সাদামাটা সাজ ও ন্যাচারাল লুকের জন্য পছন্দ করেন তার ভক্তরা। তবে সম্প্রতি সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া বেশ কিছু ছবিতে প্রমাণ মিলেছে, পশ্চিমা পোশাকেও তিনি সমান মোহনীয় ও গ্ল্যামারাস। কালো সিকুইন সজ্জিত ক্রপ টপ ও হাইওয়েস্ট বটমে নিজেকে সাজিয়ে ফারিণ যেন হয়ে উঠেছেন একেবারে গ্ল্যামার গার্ল।
এই ওয়েস্টার্ন লুকের সঙ্গে তার নিখুঁত মেকআপ, ঝলমলে অর্নামেন্টস এবং বাড়তি স্টাইলিশ একপাশে স্টাইল করা সিকুইনের ঝলমলে শ্রাগ, কানে সাদা পাথরের ঝুলন্ত দুল এবং মাথায় কালো সানগ্লাস তাকে আরো বেশি চমকপ্রদ করে তুলেছে।
ফারিণের এই নতুন গ্ল্যামার লুকে ভক্তরা মুগ্ধ হয়ে পড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রশংসা ও ভালোবাসার বন্যা বইছে, যেখানে অনেকেই তার এই পরিবর্তিত রূপকে ‘নতুন মাত্রা’ হিসেবে বর্ণনা করেছেন।
২০১৭ সালে 'আমরা আবার ফিরবো কবে' নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক ঘটে তাসনিয়া ফারিণের। এরপর তিনি ছোট পর্দা ছাড়িয়ে তিনটি সিনেমায় অভিনয় করেছেন। 'আরো এক পৃথিবী' সিনেমা দিয়ে টালিউডে অভিষেক ঘটে এই প্রতিভাবান নায়িকার।










