উড়তা পাঞ্জাব সিনেমায় অভিনয় করেছিলেন দিলজিৎ দোসাঞ্জ ও আলিয়া ভাট। ২০১৬ সালে সিনেমাটি মুক্তি পায়। আট বছর পর আবারো জুটি বাঁধছেন তারা। আলিয়া অভিনীত জিগড়া সিনেমায় থাকছে ‘ইক কুড়ি’ শিরোনামের গান। এটি উড়তা পাঞ্জাবেও ছিল। নতুন গানটিতে কণ্ঠ দেবেন আলিয়া ও দিলজিৎ। তবে তাদের ক্যামেরার সামনে দেখা যাবে কিনা তা জানানো হয়নি।