রোববার মুক্তি পেয়েছে ‘‌ডেডপুল থ্রি’র টিজার। সিনেমাটিকে ডেডপুল থ্রি বলা হলেও এর পুরো নাম ‘‌ডেডপুল অ্যান্ড উলভারিন’। এক্স ম্যানের উলভারিনকে যুক্ত করা হয়েছে ডেডপুলের সঙ্গে। এ কারণে সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ অনেক বেশি। কিন্তু এখানেই শেষ নয়, টিজার আসার পর দেখা গেল তা ইস্টার এগ (অন্য সিনেমা ও গল্পের ইঙ্গিত) দিয়ে ভর্তি। এর কোনো কোনোটি সরাসরি বলে দেয়া হয়েছে, আবার কোনোটি রাখা হয়েছে অস্পষ্ট। স্পষ্ট করে বলা হচ্ছে ডেডপুল এখন মার্ভেল এক্সটেন্ডেড ইউনিভার্সের অংশ হবে। কেননা ডেডপুলকে নেয়া হয়েছে টাইম ভ্যারিয়ান্স অথরিটিতে। সেখানে দেখানো হয়েছে অন্যান্য ইউনিভার্সের অবস্থা। এর বাইরেও আছে আরো কিছু ইস্টার এগ।

আছে সিক্রেট ওয়ার ও অ্যাভেঞ্জার্সের উপস্থাপন। একটি দৃশ্যে ডেডপুলের সামনে দেখা যায় সিক্রেট ওয়ার ও অ্যাভেঞ্জার্সের কমিক। এটি ২০১৫ সালে প্রকাশিত সিক্রেট ওয়ার ক্রসওভারের কমিক। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স ২০২৭ সালে নিয়ে আসছে ‘‌অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার’। 

ডেডপুল অ্যান্ড উলভারিনের টিজারে দেখা গেছে পাইরোকে। এ চরিত্রে ‘‌এক্স টু ও এক্স-মেন: দ্য লাস্ট স্ট্যান্ড’-এ অভিনয় করেছিলেন অ্যারন স্ট্যানফোর্ড। টিজারে তাকে দেখা গেছে মানে সিনেমায় থাকছেন। মার্ভেলের অন্য সিনেমায়ও যুক্ত হতে পারে পাইরো। এ সিনেমার একটি দৃশ্যে ডেডপুলের পেছনে দেখা যায় টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্সের লোগো। এর একটি কারণ হচ্ছে টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স ওয়াল্ট ডিজনির সঙ্গে যুক্ত হওয়ার পর ডেডপুল পর্দায় এসেছিল।

সবচেয়ে বড় ইস্টার এগ অবশ্যই উলভারিনের যুক্ত হওয়া। যদিও টিজারে উলভারিনকে সামনে থেকে দেখানো হয়নি। একটি ছায়া দেখানো হয়েছে কেবল। প্রথম এটি রায়ান রেনল্ডস ও হিউ জ্যাকম্যানের প্রথম স্ক্রিন শেয়ার করা। এছাড়া টিজারে বলা হচ্ছে এ সিনেমার মাধ্যমে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স বদলে যাবে।

সূত্র: ইয়ন