বর্তমানে অর্থের কমতি নেই জুলিয়া রবার্টসের কাছে কিন্তু একসময় প্রবল অর্থ সংকটে ছিল তার পরিবার। বিশেষ করে যখন জুলিয়া রবার্টস জন্মগ্রহণ করেন তখন। সেই সময়ে তার পরিবার এত বেশি সংকটে ছিল যে হাসপাতালের বিলও পরিশোধ করতে পারছিল না। তাই সেই বিল পরিশোধে সহায়তা করেন প্রয়াত মার্টিন লুথার কিং জুনিয়র ও তার স্ত্রী কোরেটা স্কট। জুলিয়ার জন্মের সময় হাসপাতালের সব অর্থ তারাই পরিশোধ করেছিলেন।
নিজের ৫৫তম জন্মদিনে সেই গল্পই সবার সঙ্গে ভাগাভাগি করলেন জুলিয়া রবার্টস। গাইলি কিংয়ের সঙ্গে এক কথোপকথনে জুলিয়া বিশ্লেষণ করেন মার্টিন লুথার কিং জুনিয়র ও তার স্ত্রীর সঙ্গে জুলিয়ার মা-বাবা বেট্টি লৌ ব্রেডেমাস এবং ওয়াল্টার গ্র্যাডি রবার্টসের সম্পর্ক কতটা গভীর ছিল। সেই সময়ে তারা আটলান্টাতে বসবাস করতেন এবং একটি থিয়েটার স্কুল চালাতেন।
সিভিল রাইটস মুভমেন্টের নেতৃত্ব দেয়ার পর ১৯৬০ সালের পৃথক্করণের স্মৃতিচারণ করে জুলিয়া বলেন, সেই সময়ের একদিনের ঘটনা, সেদিন কোরেটা আমার মাকে ফোন করে বলেন, তার সন্তানরা এ স্কুলের অংশ হতে পারে কিনা। কারণ তাদের সন্তানকে গ্রহণ করবে এমন জায়গা খুঁজে পেতে বেশ বেগ পোহাচ্ছিলেন তারা। আমার মায়ের জবাব ছিল অনেকটা এমন, ‘নিশ্চয়ই, চলে আসুন।’ তারপর তারা ভালো বন্ধু হয়ে যান। তার পরই তারা এমন জট থেকে আমাদের বের হতে সাহায্য করেন। এরপর যখন ১৯৬৭ সালে জুলিয়াকে পেটে নিয়ে লেবারে (সন্তান জন্মদানের ঘর) যান ব্রেডেমাস, তখন কোরেটা বারবার বিলের কথা বলতে থাকেন। কিংয়ের প্রতি তাদের আনুগত্যের প্রকাশ হিসেবেই এ বিল পরিশোধ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস










