২০২২ সাল থেকে নিয়মিতভাবে বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের সফল তারকা ও বিনোদন সাংবাদিকদের গর্বিত মায়েদের হাতে ‘মা পদক’ তুলে দেয়া হচ্ছে। ‘আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে ও ‘মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিং’-এর আয়োজনে যথারীতি এবারো বিশ্ব মা দিবস উপলক্ষে ‘মা পদক ২০২৫’ প্রদান করা হলো। ১০ মে রাজধানীর নিকুঞ্জে এবারের আয়োজন সম্পন্ন হয়। আয়োজনে মা পদক ২০২৫ দেয়া হয়েছে অভিনেত্রী চিত্রলেখা গুহ, অমিত হাসানের মা মালিহা রহমান, মো. শাহেদ শরিফ খানের মা কামরুন্নাহার বেগম, তনিমা হামিদের মা ফাল্গুনী হামিদ, শিক্ষক আকলিমা স্বর্ণার মা রফিকুন্নেসা রশীদ, ফৌজিয়া কামরুন তানিয়া ও তাসনিয়া কামরুন আনিকার মা ফজিলাতুননেসা, অঞ্জন সরকারের মা রেণু বালা সরকার, তারেক আনন্দর মা তাহমিনা বেগম, অর্ষার মা মাসুদা হক, নাবিলার মা শাহানা চৌধুরী, আলমগীর কবিরের মা নাজমুন্নাহার, টুম্পা ফেরদৌসের মা তাইয়েবুন নেছা, কোনালের মা সায়মা মনির মিনু ও বাবুল হোসাইনের মা সুফিয়া খাতুনের হাতে।
সম্মাননা পেলেন কৃতী সন্তানের মায়েরা
২০২২ সাল থেকে নিয়মিতভাবে বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের সফল তারকা ও বিনোদন সাংবাদিকদের গর্বিত মায়েদের হাতে ‘মা পদক’ তুলে দেয়া হচ্ছে।










