আগামী ডিসেম্বরে আসছে বিয়ন্সের ট্যুর ফিল্ম ‘‌রেনেসাঁ’। এর আগে দুটি শহরে হবে সিনেমাটির প্রিমিয়ার। বেছে নেয়া হয়েছে লন্ডন ও লস অ্যাঞ্জেলেসকে। লস অ্যাঞ্জেলেসে ২৫ নভেম্বর ও লন্ডনে ৩০ নভেম্বর সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। সিনেমা মুক্তি পাবে ১ ডিসেম্বর। সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ৯ নভেম্বর। বিয়ন্সের ‘‌রেনেসাঁ’ ট্যুর ফিল্মের বিপণন প্রতিষ্ঠান এএমসি এন্টারটেইনমেন্ট এসব তথ্য জানিয়েছে।