শিল্পী মুস্তাফা মনোয়ারকে সম্মানিত করল চ্যানেল আই। শনিবার তার নামে একটি স্টুডিও উদ্বোধন করা হলো। স্টুডিওর সামনে রয়েছে শিল্পীর নামফলক। মুস্তাফা মনোয়ার কেবল একজন চিত্রশিল্পীই নন। তিনি বীর মুক্তিযোদ্ধা, পাপেটিয়ার, আধুনিক টেলিভিশনের রূপকার। শিল্পে অবদানের জন্য পেয়েছেন একুশে পদক। জীবদ্দশায় এ সম্মান পাথেয় হয়ে থাকবে উল্লেখ করে, বাঙালি যেন বাংলা ভাষা ও নিজের দেশ নিয়ে সাধনা ও গৌরব বোধ করবে এই আশা প্রকাশ করেছেন মুস্তাফা মনোয়ার।