না ফেরার দেশে চলে গেলেন ‘কোক স্টুডিও’ খ্যাত পাকিস্তানি সংগীতশিল্পী হানিয়া আসলাম। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ১১ আগস্ট মারা যান তিনি। ইনস্টাগ্রামে চাচাতো বোন জেব বঙ্গশ এ খবর নিশ্চিত করেছেন। হানিয়া ও জেব দুজনেই কোক স্টুডিও পাকিস্তানে গান গেয়ে মুগ্ধ করেছেন সবাইকে। জন্ম করাচিতে হলেও হানিয়া পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডে। পাকিস্তানি সংগীতে দীর্ঘদিন তার ছাপ থাকবে বলে মনে করছেন ভক্তরা। সূত্র ও ছবি: ইন্ডিয়া টুডে