বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ফজলুল হক। তার স্মরণে দেয়া হয় ফজলুল হক স্মৃতি পুরস্কার। এ বছর চলচ্চিত্র পরিচালনায় ছটকু আহমেদ ও চলচ্চিত্র সাংবাদিকতায় ইমরুল শাহেদ পুরস্কৃত হচ্ছেন। চলচ্চিত্র ও চলচ্চিত্র সাংবাদিকতায় অবদানের জন্য তারা এ পুরস্কার পাচ্ছেন। ২৬ অক্টোবর ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছরই এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হয়। এ বছরও ২৬ অক্টোবর পুরস্কার দেয়া হবে।