প্রভাস অভিনীত প্রশান্ত নীলের সিনেমা সালার মুক্তি পাবে ২২ ডিসেম্বর। আগে থেকেই ঠিক ছিল এদিন মুক্তি পাবে শাহরুখ-হিরানির ডাঙ্কি। তবে এর মধ্যে কথা উঠেছিল সালারের জন্য পেছাবে ডাঙ্কির মুক্তি। জওয়ানের সাকসেস পার্টিতে শাহরুখ বলেছিলেন সিনেমা পেছাবে না। তবে ফের গুঞ্জন উঠেছে সিনেমাটি পেছাচ্ছে। তবে অফিশিয়াল কোনো ঘোষণা আসেনি। এর মধ্যে তরণ আদর্শ জানিয়েছেন সিনেমাটির মুক্তি পেছাচ্ছে না। হিরানির টিম দিন-রাত কাজ করছে বড়দিনে সিনেমাটি মুক্তি দিতে।
পেছাচ্ছে না শাহরুখ-হিরানির ডাঙ্কি
প্রভাস অভিনীত প্রশান্ত নীলের সিনেমা সালার মুক্তি পাবে ২২ ডিসেম্বর।










