পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ২০২৫ সালের বিশ্বের সবচেয়ে সুন্দরী অভিনেত্রীদের তালিকায় জায়গা করে নিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) প্রকাশিত এই তালিকায় তিনি তৃতীয় স্থান অর্জন করেছেন।
আইএমডিবি-এর এই তালিকা শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, বরং তারকাদের প্রতিভা, জনপ্রিয়তা এবং দর্শকদের ওপর প্রভাবকে ভিত্তি করে তৈরি করা হয়। এবারের তালিকায় স্থান পেয়েছেন ভারত, চীন ও পাকিস্তানের একজন করে তারকা, এছাড়াও রয়েছেন আরও অনেক বৈশ্বিক সুপারস্টার।
তালিকার শীর্ষে রয়েছেন মার্কিন অভিনেত্রী ম্যাকেনা গ্রেস, যিনি ‘গিফটেড’ এবং ‘গোস্টবাস্টারস: আফটারলাইফ’-এর মতো সিনেমা এবং ‘দ্য হ্যান্ডমেইডস টেল’-এর মতো টিভি শোতে অসাধারণ অভিনয় প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করেছেন। তার অভিনয় দক্ষতা, আত্মবিশ্বাস এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব তাকে আরও বিশেষ করে তুলেছে।
ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে তালিকায় জায়গা করে নিয়েছেন কৃতি স্যানন, যিনি পঞ্চম স্থানে রয়েছেন। প্রথমবারের মতো এই তালিকায় এলেন তিনি, যেখানে এমা ওয়াটসন ও আনা দে আরমাসের মতো তারকাদের পেছনে ফেলেছেন কৃতি।
হানিয়া আমির উর্দু চলচ্চিত্র ও টেলিভিশনে তার কাজের জন্য সুপরিচিত। তার প্রাণবন্ত ও আকর্ষণীয় ব্যক্তিত্ব দর্শকদের কাছে তাকে বিশেষভাবে প্রিয় করে তুলেছে।
চীনের প্রতিনিধি হিসেবে তালিকায় রয়েছেন দিলরাবা দিলমুরাত, একজন মডেল, অভিনেত্রী ও গায়িকা। তার আধুনিক স্টাইল ও সৌন্দর্যের কারণে তিনি আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত।










