গত শতাব্দীতে বিশ্ব রাজনীতির আলোচিত দুই নাম রিগান ও গর্বাচেভ। একজন মার্কিন প্রেসিডেন্ট, অন্যজন সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট। প্যারামাউন্ট টিভি স্টুডিও তৈরি করতে যাচ্ছে লিমিটেড সিরিজ ‘রিগান অ্যান্ড গর্বাচেভ’।
সিরিজে রোনাল্ড রিগান ও মিখাইল গর্বাচেভের চরিত্রে অভিনয় করবেন যথাক্রমে মাইকেল ডাগলাস ও ক্রিস্টোফ ওয়ালজ। সিরিজটি প্যারামাউন্ট নির্মাণ করছে অন্য কোনো ডিস্ট্রিবিউটরের কাছে বিক্রির জন্য।
‘রিগান অ্যান্ড গর্বাচেভ’
নির্মিত হবে রোনাল্ড রিগানের সাবেক আর্মস কন্ট্রোল ডিরেক্টর কেন অ্যাডেলম্যানের লেখা রিগান অ্যাট রেকজাভিক: ফোর্টি-এইট আওয়ারস দ্যাট এন্ডেড দ্য কোল্ড ওয়ার বইয়ের ওপর ভিত্তি করে।
‘রিগান অ্যান্ড গর্বাচেভ’
পরিচালনা করবেন হাউজ অব কার্ডস ও ফিফটি শেডস ফ্রিডখ্যাত পরিচালক জেমস ফোলি। আর অ্যাডেলম্যানের বই থেকে সিরিজের জন্য চিত্রনাট্য তৈরি করছেন লেখক বি. গারিডা। এ লিমিটেড সিরিজে ১৯৮৬ সালে আইসল্যান্ডের রিকজাভিকে তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট রিগান ও সোভিয়েত প্রেসিডেন্ট গর্বাচেভের মধ্যকার বৈঠককে নাটকীয় রূপ দেয়া হবে। দুইদিনের এ সামিটকে ধরা হচ্ছিল ভবিষ্যৎ আলোচনার সূত্রপাত হিসেবে কিন্তু শেষমেশ এটি পরের বছর একটি বড় অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মঞ্চ প্রস্তুত করে দিয়েছিল।
এ মুহূর্তে নেটফ্লিক্সে চলছে মাইকেল ডাগলাসের দ্য কোমিনস্কি মেথডের ফাইনাল সিজন। অন্যদিকে তিনি মার্ভেলের তৃতীয় অ্যান্ট-ম্যান ছবি অ্যান্ট ম্যান অ্যান্ড দ্য ওয়াসপ: কোয়ান্টাম্যানিয়াতে নিজের হ্যাংক পিম চরিত্রটি করার প্রস্তুতি নিচ্ছেন।
ওয়ালজ এ বছরের শুরুতে কুইবির মোস্ট ডেঞ্জারাস গেমে অভিনয় করেছেন। সামনে তাকে দেখা যাবে ওয়েজ অ্যান্ডারসনের দ্য ফ্রেঞ্চ ডিসপ্যাচ এবং বন্ড মুভি নো টাইম টু ডাই ছবিতে।
‘রিগান অ্যান্ড গর্বাচেভ’
প্রযোজনা করছেন ফোলি ও ইউচি ভন লিনটেল। তাদের সঙ্গে সিরিজের দুই তারকা ডাগলাস ও ওয়ালজও আছেন প্রযোজনায়।
সূত্র: হলিউড রিপোর্টার










