কেরালার ওয়ানাডে ভয়াবহ ভূমিধস হয়েছে। সেখানে মৃতের সংখ্যা প্রায় ৪০০। নিখোঁজ দুই শতাধিক মানুষ। এ নিয়ে চিন্তিত ভারতের অভিনেতারাও। তারা এগিয়ে এসেছেন মানুষের জন্য। ক্ষতিগ্রস্তদের জন্য এবার অনুদান দিলেন আল্লু অর্জুন। এ নিয়ে তিনি বলেছেন, ‘আমি কেরালার সিএম রিলিফ ফান্ডে ২৫ লাখ রুপি দিতে চাই। আশা করি এতে উদ্ধারকাজে কিছু সাহায্য হবে। কেরালার জন্য প্রার্থনা করছি। ঈশ্বর ওদের আরো শক্তি দিন।’ ছবি: ইন্ডিয়া টুডে
২৫ লাখ রুপি দান করলেন আল্লু অর্জুন
কেরালার ওয়ানাডে ভয়াবহ ভূমিধস হয়েছে। সেখানে মৃতের সংখ্যা প্রায় ৪০০। নিখোঁজ দুই শতাধিক মানুষ।










