একাডেমি অব মোশন পিকচার অ্যান্ড সায়েন্সেসের পক্ষ থেকে ৯৬তম অস্কারের তারিখ ঘোষিত হয়েছে। ২০২৪ সালের ১০ মার্চ বসবে এ আসর। এর আগে গভর্নরস অ্যাওয়ার্ড আগামী ১৮ নভেম্বর দেয়া হবে। অস্কারের জন্য প্রাথমিক ভোট চলবে আগামী ১৪-১৮ ডিসেম্বর। চূড়ান্ত ভোট চলবে আগামী বছরের ২২-১৭ ফেব্রুয়ারি। এর মধ্যবর্তী সময়ে অস্কার মনোনীতদের মধ্যাহ্নভোজ আয়োজিত হবে ২০২৪-এর ১২ ফেব্রুয়ারি।