শাহরুখ খান অভিনীত ‘‌জওয়ান’ অব্যাহত রেখেছে তার জয়যাত্রা। মুক্তির ১৪ দিনে ভারতের বক্স অফিসে সিনেমাটির মোট আয় হতে যাচ্ছে ৫১৮ কোটি রুপি। এর মাধ্যমে সিনেমাটি তৈরি করল নতুন রেকর্ড। কেজিএফ হিন্দি ভার্সনের আয় ছাড়িয়েছে জওয়ান। এছাড়া ভারতের বক্স অফিসে দ্রুততম সময়ে ৫০০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। ভারতের বক্স অফিস বিশেষজ্ঞরা বলছেন, সিনেমাটির বৈশ্বিক আয় ৯০০ কোটি রুপি ছাড়িয়েছে। এদিকে ভারতে পাঠানের লাইফটাইম বক্স অফিস আয় ৫৪৩ কোটি রুপি। সে হিসেবে আর মাত্র ২৫ কোটি রুপি আয় করলেই পাঠানকে ছাড়িয়ে যাবে জওয়ান। বক্স অফিস বিশেষজ্ঞরা বলছেন, এতে খুব বেশি সময় লাগবে না। কেননা জওয়ানের একদিনের বক্স অফিস আয় এখনো দুই অংকের নিচে নামেনি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস