‘মঞ্চের আলোয় জেগে উঠুক সাহস নিয়ে সত্য’ এ স্লোগান সামনে রেখে
চন্দ্রকলা থিয়েটার পদক ২০২৪ প্রদান ও আজব বাক্স নাটকের ৩০০তম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) বিকাল ৫টায় দনিয়া স্টুডিও থিয়েটার হলে চন্দ্রকলা
থিয়েটার ঢাকার আয়োজনে এ সম্মাননা ও নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এবারের চন্দ্রকলা পদক ২০২৪ পেয়েছেন সাংবাদিক, নাট্যকার, নির্দেশক,
কবি, অভিনেতা ও রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়। অনুষ্ঠানের সম্মানিত অতিথি অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিমসহ
অন্যান্য অতিথিরা তার হাতে সম্মাননা পদক তুলে দেন। বিজ্ঞপ্তি










