গত ঈদুল ফিতরে বাংলাদেশের হলে মুক্তি পেয়েছিল পূজা চেরি ও আদর আজাদ অভিনীত সিনেমা ‘লিপস্টিক’। সে সময় মাত্র আটটি হলে মুক্তি পেয়েছিল এ সিনেমা। সংশ্লিষ্টরা জানিয়েছিলেন, সিন্ডিকেটের কারণে সিনেমাটি ভালো হলেও হল পায়নি। তবে তৃতীয় সপ্তাহে এর হল সংখ্যা বেড়েছিল কয়েক গুণ। সে সিনেমা এবার স্টার সিনেপ্লেক্সে নতুন করে মুক্তি দেয়া হয়েছে।