স্টার অব শ্যাফটখ্যাত হলিউড অভিনেতা রিচার্ড রাউন্ডট্রিকে প্রথম ব্ল্যাক অ্যাকশন হিরো বলা হয়। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতে মারা গেছেন ৮১ বছর বয়সী এ অভিনেতা। ‘‌শ্যাফট’ হলিউডের ক্রাইম থ্রিলার অ্যাকশন সিনেমা, যেখানে রিচার্ড রাউন্ডট্রি নাম ভূমিকায় অভিনয় করেছেন। সত্তরের দশকের এ সিনেমা সে সময় কৃষ্ণাঙ্গ শিল্পীদের জন্য হলিউডের দ্বার খুলে দিয়েছিল বলে মনে করা হয়।