এ বছর মুক্তি পেয়েছে মালয়ালম ভাষার সিনেমা মানজুমেল বয়েজ। কয়েক বন্ধুর সার্ভাইভাল স্টোরি নিয়ে তৈরি সিনেমা। বাজেট ছিল মাত্র ২০ কোটি রুপি। আর এখন পর্যন্ত সিনেমাটি আয় করেছে ২৪০ কোটি রুপি। এই প্রথম মালয়ালম ভাষার কোনো সিনেমার আয় ২০০ কোটির ঘর পেরিয়েছে এবং এ ভাষার সর্বোচ্চ আয়ের সিনেমায় পরিণত হয়েছে মানজুমেল বয়েজ।