‘ফুয়াদ লাইভ ইন ঢাকা’র দ্বিতীয় আসর বসছে আজ। এ কনসার্টের মধ্য দিয়ে তিন বছর পর মঞ্চ মাতাবেন ফুয়াদ আল মুক্তাদির। ঢাকার আইসিসিবি এক্সপো জোনে অনুষ্ঠিত হতে যাচ্ছে কনসার্টটি, যেখানে অংশ নিচ্ছেন দেশের জনপ্রিয় ৩০ জন সংগীতশিল্পী। তাদের মধ্যে আছেন সুমন, পান্থ কানাই, রাফা, জোহাদ চৌধুরী, তাসফি, এলিটা, জেফার, তাসনিম আনিকা, স্টোইক ব্লিস, পাভেল, আশরীন, হাসিব, মিলন, রিয়াসাত আজমি, প্রীতম, ইকরাম ওয়াসি, জাকির হোসেন প্রমুখ।