পপ তারকা জাস্টিন বিবার ও তার স্ত্রী হেইলির কোলজুড়ে এসেছে ফুটফুটে এক পুত্রসন্তান। গতকাল সকালে নিজের ইনস্টাগ্রামে সদ্যোজাত সন্তানের পায়ের ছবি পোস্ট করে বিবার লিখেছেন, ‘ঘরে স্বাগত।’ সন্তানের নাম জ্যাক ব্লুজ বিবার রাখা হয়েছে বলেই জানিয়েছেন এ তারকা। এর আগে চলতি বছরের মে মাসে তারকা দম্পতি ঘোষণা করেছিলেন, সংসারে নতুন অতিথি আসছে।