কঙ্গনা রানাওয়াতের নতুন সিনেমা ‘ইমার্জেন্সি’। এটি নির্মাণ হয়েছে ইন্দিরা গান্ধী শাসনামলের জরুরি অবস্থা নিয়ে। সিনেমার সূত্র ধরে আবারো বলিউড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। তিনি জানান, একটা সময় তাকে কাজ করতে দেয়া হতো না। এর পেছনে দায় আছে কাস্টিং ডিরেক্টরদেরও। কঙ্গনার অভিযোগ, কাস্টিং ডিরেক্টররা কোনো চরিত্রের জন্য তার নাম প্রস্তাব করতেন না।