ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, ‘ধুম ফোর’-এর মূল চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। সিনেমার কাছের এক সূত্র বলেন, ‘রণবীরের সঙ্গে বহুদিন ধরে এ বিষয়ে কথাবার্তা চলছে। তিনি সব সময়ই সিনেমাটির ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। এখন অবশেষে ফ্র্যাঞ্চাইজির মূল চরিত্র নিশ্চিত করা হয়েছে।’ সূত্র জানিয়েছে, ‘ধুম ফোর’ বর্তমানে প্রি-প্রডাকশন স্টেজে আছে। বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে সিনেমাটি নির্মাণ করা হবে। দর্শক এমন কিছু দেখবে যা আগে দেখেনি কেউ।
‘ধুম ফোর’-এ মূল চরিত্রে রণবীর কাপুর
ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, ‘ধুম ফোর’-এর মূল চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর।










