নেটফ্লিক্সে জনপ্রিয় টিনএজ সাইফাই-হরর স্ট্রেঞ্জার থিংসের যাত্রা শেষের দিকে। ২০১৬ সালে শুরু হওয়া সিরিজটি পঞ্চম সিজনে শেষ হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার সিরিজের চতুর্থ সিজনের প্রিমিয়ার হওয়ার তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে এ তথ্য জানানো হয়। ভক্তদের উদ্দেশ করে দেয়া ঘোষণায় বলা হয়, চতুর্থ সিজন দুই পর্বে সম্পন্ন হবে—প্রথমটি ২৭ মে এবং দ্বিতীয়টি আসবে ১ জুন।
নেটফ্লিক্সে
প্রচারিত স্ট্রেঞ্জার থিংস টিনএজদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। আইএমডিবিতে সিরিজের রেটিং ৮.৭/১০। সিরিজের সমাপ্তি সম্পর্কে নির্মাতা ম্যাট ও রস ডাফা বলেন, ‘সাত
বছর আগেই আমরা সিরিজের পুরো পরিধি পরিকল্পনা করে নিয়েছিলাম।’ নেটফ্লিক্সের ব্লগে প্রকাশিত এ লেখায় তারা আরো বলেন, ‘তখন
আমরা ভেবেছিলাম সিরিজটি চার বা পাঁচ সিজনে শেষ হবে। কিন্তু গল্পটা চার সিজনে বলা সম্ভব হয়নি। তবে আপনারা দেখবেন, আমরা সিরিজের শেষ পর্যায়ের দিকে এগিয়ে যাচ্ছি। সিজন চারে আমরা পরিণতির দিকে যাব এবং পঞ্চম সিজনে শেষ হবে।’
ভক্তদের
উদ্দেশ করে ডাফা ব্রাদার্সের লেখা এ চিঠি দর্শকদের আরো আগ্রহ তৈরি করেছে। কেননা তারা জানিয়েছেন, স্ট্রেঞ্জার থিংসে আরো নতুন গল্প বলার আছে। নতুন রহস্য ও অ্যাডভেঞ্চারের মধ্য দিয়ে গল্প এগোবে।
তারা
আরো জানিয়েছেন, এখানে অপ্রত্যাশিত কোনো নায়কের আগমন ঘটতে পারে। ছোট একটি শহরে ইলেভেন নামের একটি মেয়ে এবং তার বন্ধুবান্ধবের সঙ্গে ঘটে যাওয়া নানা রহস্য নিয়ে চলা স্ট্রেঞ্জার থিংসের সঙ্গে থাকার জন্য নির্মাতারা দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন।
ক্রিয়েটিভ
আর্ট ক্যাটাগরিতে ছয়টি এমি অ্যাওয়ার্ড পাওয়া স্ট্রেঞ্জার থিংসের তৃতীয় সিজন এসেছিল প্রায় আড়াই বছর আগে। নির্মাতারা বলছেন, সিরিজটি শেষ হচ্ছে কিন্তু লস অ্যাঞ্জেলেসে একটি বিলবোর্ডে নেটফ্লিক্সের বিজ্ঞাপনে দেখা যাচ্ছে Every ending
has a new beginning. সে সূচনার কথা সময়ই বলে দেবে।
সূত্র: ভ্যারাইটি










